৪ ফেব্রুয়ারি ২০১৩ - ২০:৩০

ইহুদিবাদী ইসরাইলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান অ্যামোস ইয়াদলিন বলেছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে।

বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান অ্যামোস ইয়াদলিন বলেছেন, ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে।

ইসরাইলি দৈনিক টাইমস অব ইসরাইল আজ (সোমবার) ইয়াদলোনের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের ওপর ইসরাইলের সম্ভাব্য হামলার সুস্পষ্ট জবাব দেবে তেহরান।

সামরিক দিক দিয়ে ইরান বহুগুণ শক্তিশালী বলে উল্লেখ করে ইয়াদলোন বলেন, ইসরাইলের সামরিক আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা হামলা হবে অনেক বেশি বিস্তৃত ও ভয়াবহ।

ইসরাইলের সাবেক সেনা গোয়েন্দা সংস্থার প্রধান আরো বলেন, পরমাণু প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে ইরান প্রতিদিনই একধাপ করে অগ্রসর হচ্ছে। সামরিক আগ্রাসন চালিয়ে এ প্রযুক্তি অর্জন থেকে ইরানকে বিরত রাখা যাবে না।#রেডিও তেহরান